এমন রেস্টুরেন্টে গোশত খাওয়া কি বৈধ হবে যেখানে শূকরের গোশত ও মদ পরিবেশন করা হয়, এমতাবস্থায় যে আমরা জানি না, পরিবেশনকৃত গোশত হালাল তরিকায় যবেহকৃত জন্তুর কি-না? উপরন্তু শূকর ও অন্যান্য জন্তুর গোশত অভিন্ন ফ্রিজে রাখা হয় এবং অভিন্ন পাত্র দিয়ে পাকানো হয়।
উত্তর আলহামদু লিল্লাহ
এ অবস্থায় মুসলমানের করণীয় হল এসব রেষ্টুরেন্ট বর্জ করা এবং হালাল গোশত ও হালাল জায়গা তালাশ করা, একটু কষ্ট হলেও তা জরুরি; কেননা পবিত্র খাবার গ্রহণ ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয়।