Winners of the Tenth Cultural Competition of Ramadan in Bengali, 1430 AH
Print Send to your friend Contact the admin Send a comment Display Comments Embed Code
শত শত ইহুদি প্রতিবছর ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে
সংবাদ পেইজ পরিচিতি
    শিরোনাম: শত শত ইহুদি প্রতিবছর ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে
    ভাষা: বাংলা
    সংযোজন তারিখ: Aug 10,2009
    সংক্ষিপ্ত বর্ণনা: ইসরাইলে প্রতিবছর শত শত ইহুদি আইন মন্ত্রণালয়ের অফিসে আসে ধর্ম পরিত্যাগ করে ইসলাম গ্রহণের দরখাস্ত নিয়ে।
    এ ধরনের ঘটনার বিরুদ্ধে অবস্থানকারী ইহুদি একটিভিষ্টরা সতর্কবাণী উচ্চারণ করে বলেন যে অনেক এমন ইহুদিও রয়েছেন যারা মন্ত্রণালয়কে না জানিয়েই ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছেন।
    যতবার দেখা হল: 702

ইসরাইলে প্রতিবছর শত শত ইহুদি আইন মন্ত্রণালয়ের অফিসে আসে  ধর্ম পরিত্যাগ করে ইসলাম গ্রহণের দরখাস্ত নিয়ে

ধরনের ঘটনার বিরুদ্ধে অবস্থানকারী  ইহুদি একটিভিষ্টরা সতর্কবাণী উচ্চারণ করে বলেন যে অনেক এমন ইহুদিও রয়েছেন যারা মন্ত্রণালয়কে না জানিয়েই ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছেন

মায়ারিফ পত্রিকায় ধরনের বহু তথ্য-উপাত্ত পৌঁছেছে যে শত শত ইহুদি তাদের ধর্ম পরিত্যাগ করে যুক্ত হচ্ছেন ইসলামের কাফেলায় পত্রিকার বক্তব্য অনুযায়ী বিগত পাঁচ বছরে ইহুদিদের ইসলাম গ্রহণের ঘটনা বেড়ে গিয়েছে দৃষ্টিগ্রাহ্য আকারে

কিছু ইহুদি এমনও রয়েছেন যারা ইহুদিবাদ পরিত্যাগ করে খৃষ্টবাদ গ্রহণ করছেন বলেও পত্রিকার রিপোর্টে এসেছে পত্রিকায় বর্ণিত তথ্য অনুযায়ী গত দুবছরে আইন মন্ত্রণালয়ে ধর্মান্তরিত হওয়ার জন্য ৩০৬ ব্যক্তি আবেদন করেছেন যাদের মধ্যে ২৪৯ ইসলাম গ্রহণে আগ্রহ ব্যক্ত করেছেন আর বাকি ৪৮ জন খৃষ্টবাদ গ্রহণ করতে ইচ্ছুক

পরিসংখ্যান অনুযায়ী প্রতিবছর প্রায় একশত ইহুদি নাগরিক ধর্মান্তরিত হয়ে ইসলাম অথবা খৃষ্টবাদ গ্রহণ করছেন ২০০৮ সালে সংখ্যা দৃষ্টিগ্রাহ্য আকারে বেড়ে যায় বছর শুধু ইসলাম গ্রহণে আগ্রহীদের সংখ্যাই কেবল ১৪২- গিয়ে ঠেকেছে

মাআরিফ পত্রিকায় আরো এসেছে যে ২০০৯ সালে রিপোর্ট লেখার সময় পর্যন্ত ৩২ জন ইহুদি ইতো:মধ্যেই ধর্মান্তরিত হওয়ার আবেদন করেছেন বিষয়টি নিয়ে পত্রিকায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে

অনন্তকাল ইসরাইলি পরিবার নামক সংস্থার জনৈক সদস্য বলেন যে বাস্তবে যা ঘটছে ঘোষিত সংখ্যা তার তুলনায় নগণ্য; কেননা শত শত ইহুদি মন্ত্রণালয়কে না জানিয়েই ইসলাম গ্রহণ করছেন

ইহুদি ঘরানার ইসরাইলি কানিসেট মেম্বার আদরি ওরবানাহ এর মন্তব্য অনুযায়ী ধর্ম পরিবর্তনকারী প্রতিটি ইহুদি ইসরাইলি জনতার জন্য মারাত্মক ক্ষতি

উৎস : আক্কা

Go to the Top