Print Send to your friend Contact the admin Send a comment Display Comments Embed Code
শাওয়ালের ছয় রোজায় কি ধারাবাহিকতা বজায় রাখা জরুরি?
ফতোয়া পেইজ পরিচিতি
    শিরোনাম: শাওয়ালের ছয় রোজায় কি ধারাবাহিকতা বজায় রাখা জরুরি?
    ভাষা: বাংলা
    সংযোজন তারিখ: Oct 09,2009
    প্রকাশনায় : http://www.islamqa.com
    সংক্ষিপ্ত বর্ণনা: ফতোয়াটি শায়খ মুহাম্মাদ সালেহ আলমুনাজ্জিদ কর্তৃক প্রদত্ত একটি প্রশ্নের উত্তর। প্রশ্নটি হল: রমজানপরবর্তী শাওয়ালের ছয় একসাথে ধারাবাহিকভাবে আদায় করে নেয়া কি জরুরি, ভিন্ন-ভিন্নভাবে আদায় করলে কি হবে না? আমি এ রোজাগুলো তিন দফায় রাখতে চাই। অর্থাৎ সপ্তাহান্তের ছুটির দুই দিনে রোজাগুলো আদায় করতে চাই।
    যতবার দেখা হল: 417

প্রশ্ন

রমজানপরবর্তী শাওয়ালের ছয় একসাথে ধারাবাহিকভাবে আদায় করে নেয়া কি জরুরি, ভিন্ন-ভিন্নভাবে আদায় করলে কি হবে না? আমি এ রোজাগুলো তিন দফায় রাখতে চাই। অর্থাৎ সপ্তাহান্তের ছুটির দুই দিনে রোজাগুলো আদায় করতে চাই।

 

উত্তর: আলহামদুলিল্লাহ

শাওয়ালের রোজা ধারাবাহিকভাবে একসাথে রাখা জরুরি নয়। একসাথে বা ভিন্ন-ভিন্ন উভয় ভাবেই শাওয়ালের রোজা আদায় করা যায়। শাওয়ালের রোজা যত দ্রুত রাখা যায় ততোই কল্যাণ। ইরশাদ হয়েছে: ( তোমরা কল্যাণকর্মে প্রতিযোগিতা করো) , ( তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাতের প্রতি ) মুসা আলাইহিস সালাম বলেছেন: ( হে আমার রব, আমি তাড়াতাড়ি করে  আপনার নিকট এসেছি, যাতে আপনি আমার উপর সন্তুষ্ট হন।) আর দেরি করাটা খোদ একটি সমস্যা ও আপদ। শাফেয়ি এবং হাম্বলি মাযহাবের অনুসারীগণ এ অভিমতই ব্যক্ত করেছেন। তবে দ্রুত আদায় না করলেও কোনো সমস্যা নেই। সে হিসেবে যদি মাসের মাঝখানে অথবা শেষে আদায় করে নেয়া যায় তবুও কোনো অসুবিধা হবে না।

ইমাম নববি রা. বলেছেন: আমাদের মাযহাবের আলেমদের বক্ত হল: শাওয়ালের ছয় রোজা আদায় করা মুস্তাহাব। এ বিষয়ে বর্ণিত হাদিস তাদের প্রমাণ। তারা আরো বলেছেন: শাওয়ালের রোজা ধারাবাহিকভাবে একসাথে মাসের শুরুতেই আদায় করা মুস্তাহাব। যদি ভিন্ন-ভিন্নভাবে রাখা হয় অথবা শাওয়াল চলে যাওয়ার পরে রাখা হয় তবুও তা জায়েয হবে। হাদিসের বক্তব্যে যেহেতু ব্যাপকতা রয়েছে, কাজেই এরূপ ব্যক্তি মূল সুন্নত আদায় করেছে বলে ধরে নেয়া হবে। এ ব্যাপারে আমাদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। ইমাম আহমদ ও দাউদের বক্তব্য এটাই। [ আল মাজমু শারহুল মুহাযযাব]

Go to the Top