جهود طيبة من قبل أبحاث : مركز للتربية والبحوث في بنغلاديش :
فقد أصدر المركز العديد من الكتب المؤلفة على منهج أهل السنة والجماعة باللغة البنغالية وهذه أبرز عناوينها :
1- هكذا كان النبي صلى الله عليه وسلم في رمضان، تأليف فيصل بن علي البعداني
2- الدروس الرمضانية ، تأليف اللجنة العلمية بالمنتدى الإسلامي
3- زاد الداعية من مشكاة النبوة، تأليف اللجنة العلمية بالمنتدى الإسلامي
4- دروس عشر ذي الحجة، تأليف اللجنة العلمية بالمنتدى الإسلامي.
5- أحوال النبي صلى الله عليه وسلم في الحج، تأليف فيصل بن علي البعداني.
6- فضل المدينة وآداب سكناها وزيارتها، تأليف عبد المحسن بن حماد العباس بدر
7- مناسك المرآة ، تأليف د. أبو بكر زكريا
আবহাছ এডুকেশনাল এন্ড রিসার্চ সোসাইটির ইসলামী প্রকাশনা
ইসলামী বই প্রকাশনার জগতে আবহাছ এডুকেশনাল এন্ড রিসার্চ সোসাইটি এক নতুন ধারার সূচনা করেছে। তারা ইতিমধ্যে বেশ কয়েকটি বই প্রকাশ করেছে যা পাঠক মহলে বিপুল আলোড়ন সৃষ্টি করেছে। এ পর্যন্ত তাদের প্রকাশিত বইগুলো হল : (১) রাসূলুল্লাহ সা. যেভাবে রমজান যাপন করেছেন (২) সিয়াম সাধনা : শিক্ষা ও মাসায়েল (৩) হজ পালন অবস্থায় রাসূলুল্লাহ সা. এর নান্দনিক আচরণ (৪) নবুয়্যতি আলোক ধারা (৫) হজ, উমরা ও যিয়ারত গাইড (৬) মদিনার ফজিলত য়িয়ারত ও অবস্থানকালীন আদব (৭) জিলহজ, ঈদ ও কোরবানি। (৮) হজ পালন অবস্থায় রাসূলুল্লাহ সা. এর নান্দনিক আচরণ
এই বইগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, বইগুলোতে যা কিছু বলা হয়েছে তার সব কিছু কুরআন ও সহীহ হাদীস নির্ভর। সনদবিহীন কোন বিষয় বইতে স্থান দেয়া হয়নি। তেমনি কোন দুর্বল বা জাল হাদীস স্থান পায়নি বইগুলোতে। সাথে সাথে সংশ্লিষ্ট বিষয়ে প্রচলিত ভুল ও কুসংস্কার সম্পর্কে সতর্ক করা হয়েছে পাঠকদের। আবহাছের বইগুলো যেমন সাধারণ পাঠকদের চাহিদা পূরণ করবে তেমনি আলেম-উলামা, ইমাম খতীব, গবেষক, দাওয়াতকর্মী সহ সকল শিক্ষিত পাঠকের জন্য একটি মূল্যবান সংগ্রহ বলে বিবেচিত হবে।